ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিএনপির বিজয়ী প্রার্থীদের মধ্যে এরশাদ উল্লাহর পর সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট, যা চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রদত্ত ভোটের প্রায় ৬৭ শতাংশ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪ ভোট। এটি আসনটিতে মোট প্রদত্ত ভোটের প্রায় ৭০ শতাংশ।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বিজয়ী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আসনটিতে প্রদত্ত ভোটের ৬৭ দশমিক ৩০ শতাংশ পেয়েছেন। এ আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৭১টি, যার মধ্যে ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
নগরের তিন আসনের মধ্যে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৮ ভোট। চট্টগ্রাম-১০–এ (হালিশহর-ডবলমুরিং) সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট এবং চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৯১ ভোট। মোট প্রদত্ত ভোটের মধ্যে ৫৬ থেকে ৬৭ শতাংশ ভোট পেয়ে এই তিনজন বিজয়ী হয়েছেন।



