চট্টগ্রামে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।

চট্টগ্রামে ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনার পর ঘটনার তদন্তে এ কমিটি গঠন করা হয়।

বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ

মেলানিয়া ট্রাম্পসহ বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় চলন্ত অবস্থায় ট্রেনটির পাওয়ার কারে আগুন লাগে। পরে আগুন পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

Scroll to Top