চট্টগ্রাম থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়ি এলাকা থেকে মো. আরিফুল ইসলাম ওরফে আরিফ পাশা (৩১) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ফটিকছড়ি পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দাদা

গ্রেপ্তার আরিফুল ইসলাম ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতা। তার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান জানান, গ্রেপ্তার আরিফুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়াও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের বিভিন্ন কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ ঘটনায় গ্রেপ্তার আরিফুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Scroll to Top