আজ সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটে রাজবাড়ী থেকে আগত সৌহার্দ্য পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মনির হোসেন বলেন, সাতক্ষীরা ও খুলনা অঞ্চল থেকে আসা দুটি যাত্রীবাহী পরিবহনসহ কয়েকটি যানবাহন ভোররাত চারটার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছে। এর আগেই ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে সৌহার্দ্য পরিবহন প্রায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেল আটকা রয়েছে। এ ছাড়া শতাধিক যাত্রী নদী পাড়ি দেওয়ার অপেক্ষায় ঘাটে আটকে আছেন।
পরে ধীরে ধীরে কুয়াশা দূর হতে থাকে। সকাল ৭টা ২০ মিনিটে পাটুরিয়া থেকে এবং পৌনে ৮টায় দৌলতদিয়া প্রান্ত থেকে আবার ফেরি চালু হয়।


