গ্ল্যান্ড ফুলে যাওয়া মানেই ক্যানসার নয়, লিম্ফোমা সম্পর্কে জানুন

আশার কথা, অনেক ধরনের লিম্ফোমা এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য। বেশ কিছু ধরনের লিম্ফোমা সঠিক সময়ে শনাক্ত করা গেলে আধুনিক চিকিৎসায় ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং বহু রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবন যাপন করেন।

চিকিৎসা নির্ভর করে লিম্ফোমার ধরন, রোগের পর্যায়, রোগীর বয়স ও শারীরিক অবস্থা এবং কিছু নির্দিষ্ট বায়োলজিক্যাল মার্কারের ওপর। চিকিৎসায় কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টারগেটেড থেরাপি, রেডিওথেরাপি এবং নির্বাচিত ক্ষেত্রে স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন ব্যবহার করা হয়।

‘লিম্ফোমা মানেই ক্যানসার নয়, আর ক্যানসার মানেই জীবন শেষ’—এই ধারণা সম্পূর্ণ ভুল। লিম্ফোমা নিয়ে সবচেয়ে বড় সমস্যা অনেক সময় রোগটি নয়; বরং রোগ সম্পর্কে আমাদের ভয় এবং ভুল ধারণা। লিম্ফোমার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র শুধু ওষুধ নয়, সঠিক সময়ে সঠিক ডায়াগনোসিস ও সঠিক চিকিৎসা।

Scroll to Top