গুরুতর অসুস্থ হৃত্বিকের প্রেমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

গুরুতর অসুস্থ হৃত্বিকের প্রেমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের প্রেমিকা ও অভিনেত্রী সাবা আজাদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গুরুতর অসুস্থ হৃত্বিকের প্রেমিকা, কী হয়েছে অভিনেত্রীর?

নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সাবা বলেন, তিনি একটি বিরল সংক্রমণ ‘সাইক্লোস্পোরা কায়েটানেনসিস’-এ আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণের কারণে টানা দুই সপ্তাহ ধরে তিনি মারাত্মক দুর্বলতায় ভুগছেন। তার কথায়, এটাই তাঁর জীবনের ‘সবচেয়ে খারাপ ১৪ দিন’।

ইনস্টাগ্রামে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি শেয়ার করে সাবা জানান, তিনি সব সময় ঘরের খাবার খেতেন এবং নিজের পানীয় জল বহন করতেন। তবু কিভাবে এই সংক্রমণ হলো, তা বুঝতে পারছেন না তিনি।

এই অসুস্থতার কারণে মাত্র দুই সপ্তাহেই প্রায় চার কেজি ওজন কমে গেছে তাঁর। এমনকি হাঁটাচলা করাও কঠিন হয়ে পড়েছিল।

কিছুদিন আগেও নিয়মিত ব্যায়াম করা ও ভারোত্তোলন করা সাবা হঠাৎ করেই এতটাই দুর্বল হয়ে পড়েন যে স্বাভাবিক কাজও করতে পারছিলেন না।
এই অভিজ্ঞতা থেকে অন্যদের সতর্ক করে সাবা আজাদ পরামর্শ দিয়েছেন—বিশেষ করে কাঁচা সবজি বা সালাদ খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেওয়া অত্যন্ত জরুরি, কারণ এতে মারাত্মক সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।

এই কঠিন সময়ে তাঁর পাশে রয়েছেন হৃত্বিক রোশন। সাবা জানান, শারীরিকভাবে ভেঙে পড়লেও হৃত্বিক সবসময় তাঁকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করছেন এবং হাসিখুশি রাখার চেষ্টা করছেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

উল্লেখ্য, ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন হৃত্বিক রোশন ও সাবা আজাদ। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামেই রয়েছেন এই অভিনেত্রী।

Scroll to Top