এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শ্রীপুরে মহুয়া কম্পিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের সকল ট্রেন চলাচল বন্ধ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ১১ টায় আগুন লাগে। মহুয়া কম্পিউটার ট্রেনের পাওয়ার কোচে আগুন লাগার খবর নিশ্চিত করেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ মামুন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।



