গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত

হামলার বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। এ হামলা নিয়ে আল-গোউলা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, ‘বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। (ধ্বংস হওয়া) বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। সেখানে হুমকি হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না।’

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা পাঁচজন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে, যেন মানবিক সহায়তার ওপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে।

Scroll to Top