গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার ২০ ফেব্রুযারি ভোর ৫ টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেল নিয়ে তিনজন ব্যাক্তি মোজাহিদপুর এলাকায় যাওয়ার পথে এক ব্যক্তিকে ছিনতাই করার চেষ্টা করেন। এসময় ভুক্তভোগি ব্যক্তি চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হয়। এসময় তাদের মধ্যে একজন পালিয়ে যান। অপর দুইজনকে উপস্থিত লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায় নি।
এ বিষয়ে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম সাংবাদিকদের মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



