গণভোট সংবিধানের চেয়েও ঊর্ধ্বে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

গণভোট সংবিধানের চেয়েও ঊর্ধ্বে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

গণভোট সংবিধানের চেয়েও ঊর্ধ্বে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ৩ এপ্রিল – গণভোটের অবস্থান সংবিধানের চেয়েও ঊর্ধ্বে উল্লেখ করে এর রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আয়োজিত দলের এক দায়িত্বশীল সমাবেশে তিনি এই দাবি তুলে ধরেন। সমাবেশে তিনি ক্ষমতাসীন দল এবং রাজনৈতিক প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, অনেকেই দাবি করছেন সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। কিন্তু বাংলাদেশে প্রথম গণভোট আয়োজনের সময়ও সংবিধানে এর উল্লেখ ছিল না। মূলত গণভোট জনগণের রায়, যা সংবিধানের চেয়েও সুপ্রিম বা সর্বোচ্চ অবস্থানে থাকে।

নির্বাচনের আগে যারা গণভোটের পক্ষে ছিলেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসীদের গণভোটের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি রাজনৈতিক অঙ্গনে টিকিট বিক্রির গুঞ্জন নিয়ে কটাক্ষ করে বলেন, কারা বেহেশতের টিকিট বিক্রি করছে তা এখন গণমাধ্যমেও আলোচিত হচ্ছে।

জনগণের রায়কে অস্বীকার করা ফ্যাসিবাদের লক্ষণ উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন, জুলাই মাসের মতো আবারও গণআন্দোলন গড়ে তোলা হবে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের এই লড়াই অব্যাহত থাকবে। এই আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার ঢাকায় প্রথম কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান।

এনএন/ ৩ এপ্রিল ২০২৬



Scroll to Top