গণভোট নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চললেও সাধারণ মানুষের মধ্যে রয়েছে অস্পষ্টতা। একাধিক বিষয়ের একসঙ্গে উত্তর দেয়া নিয়ে সন্দিহান অনেকে। আবার কেউ কেউ বিষয়টিকে দেখছেন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণভোটের পদ্ধতি গণমানুষের জন্য জটিল হয়েছে।