বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলে তারা দলীয় প্রার্থীর প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও চালাবে বলে সরকার আশা করে।
সোমবার (১৯ জানুয়ারী) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমারা এই মুহুর্তে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে মিলিত হয়েছি এবং সেখানে সব রাজনৈতিক দল আমাদের আশ্বস্ত করেছে যে, তারা প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণা করবে। আমরা আশা করছি যে খুব শিগ্রই তৃণমূল পর্যায়ে পৌছে যাবে। ২২তারিখ পর্যন্ত আমরাই প্রচারণা করছি।
এলপিজি গ্যাস সংকটের বিষয়ে ফাওজুল কবির খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় সমুদ্রে জাহাজ সংকটের ফলে আমদানিকৃত এলপিজি সময়মতো না আসায় সংকট দেখা দিয়েছে। অতিদ্রুত এটি সমাধান হবে বলে আশ্বাস দেন তিনি।
এর আগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন। সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

