গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন সংসদ চলতে পারে, সেজন্য নতুন দল: হাসনাত | চ্যানেল আই অনলাইন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন সংসদ চলতে পারে, সেজন্য নতুন দল: হাসনাত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা আজকে আওয়ামী শাসন মুক্ত। আমরা সংসদকে ফ্যাসিবাদ মুক্ত করেছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেন সংসদ চলতে পারে তাই এই নতুন দলের আত্মপ্রকাশ।

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় দলে দলে এসেছেন ছাত্র-জনতা। বিকাল সোয়া ৪টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দলটির শীর্ষ দশ পদে রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top