খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা ও সড়ক অবরোধ – DesheBideshe

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা ও সড়ক অবরোধ – DesheBideshe


খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলা ও সড়ক অবরোধ – DesheBideshe

খুলনা, ২৬ এপ্রিল – খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে একদল দুর্বৃত্ত প্রেসক্লাব প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা হঠাৎ করে ভেতরে ঢুকে সাংবাদিকদের সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হয়। ওই সময় ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। হামলাকারীরা সভাপতি পদপ্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মো. তারিকুল ইসলামসহ বেশ কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এই ঘটনার পরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাংবাদিকরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা খুলনা শহরের গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি এই হামলাকে স্বাধীন গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬



Scroll to Top