এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে যাঁরা জীবনে প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাঁদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান শফিক রেহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট দেওয়ার আগে বিভিন্ন আলোচনা ও বক্তব্য গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন।
ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে কয়েকটি মৌলিক প্রশ্ন বিবেচনার পরামর্শ দেন শফিক রেহমান। তাঁর মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ব্যাংক আমানতকারীদের সুরক্ষা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি—এসব প্রশ্নের উত্তরের ভিত্তিতেই ভোটাররা তাঁদের পছন্দ নির্ধারণ করতে পারেন।


