খালেদ-মিরাজদের দারুণ বোলিংয়ে ১৩৪ রানে থামলো রংপুর – Allrounder BD

খালেদ-মিরাজদের দারুণ বোলিংয়ে ১৩৪ রানে থামলো রংপুর – Allrounder BD

খালেদ-মিরাজদের দারুণ বোলিংয়ে ১৩৪ রানে থামলো রংপুর – Allrounder BD

সাকিব আল হাসানের রংপুর রাইডার্স ও তামিম ইকবালের ফরচুন বরিশালের ম্যাচ বলেই সমর্থকদের মাঝে আলাদা উত্তেজনা ছিল। তবে সাকিব-তামিমের লড়াইয়ে প্রথম ইনিংস শেষে এগিয়ে বরিশাল অধিনায়ক। কারণ, রংপুরকে মাত্র ১৩৪ রানে আটকে দিয়েছে বরিশাল।

টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেয়নি বরিশালের বোলাররা। ইনিংসের প্রথম বলেই ব্রান্ডন কিংকে দারুণ ইনসুইং ইয়র্কারে বোল্ড করেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান।

ইনিংসের দ্বিতীয় ওভারে এসেই জোড়া সাফল্য পেয়েছেন পেসার খালেদ আহমেদ। বলা যায়, খালেদের ওই ওভারেই রংপুরের অল্প রানে আটকে যাওয়া নিশ্চিত হয়েছে। রনি তালুকদারকে ফেরানোর পর ওভারের শেষ বলে সাকিবকে বোল্ড করেন খালেদ।

এরপর শামীম হোসেন পাটোয়ারী ও নুরুল হাসান সোহান চেষ্টা করেছেন। রাইডার্স অধিনায়ক দারুণ খেলতে থাকলেও ইনিংস বড় করতে পারেননি। ২৩ বলে ২ ছক্কায় ২৩ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। শামীমের ব্যাট থেকে এসেছে ৩৩ বলে ১ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান।

রংপুর ১৩৪ রান করতে পেরেছে শেষ দিকে শেখ মাহেদী হাসানের ১৯ বলে ২৯ রানের কল্যাণে।

ফরচুন বরিশালের হয়ে ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন খালেদ আহমেদ। দুটি উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।

Scroll to Top