খাগড়াছড়িতে আগুনে পুড়ল জালিয়াপাড়া বাজারের ১৯ দোকান | চ্যানেল আই অনলাইন

খাগড়াছড়িতে আগুনে পুড়ল জালিয়াপাড়া বাজারের ১৯ দোকান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইসমাইল মার্কেটসহ ১৯টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

রামগড় ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। খবর পেয়ে বিজিবি ও সেনাবাহিনীও আগুন নেভাতে কাজ করেন। সমন্বিত পদক্ষেপের ফলে রাত প্রায় ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, মটর গ্যারেজ, ইলেকট্রনিক্স, ফার্নিচার ও মুদির দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের কমান্ডার ও গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

Scroll to Top