ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা

ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা

সিরিজের নাম ‘মেড ইন কোরিয়া’–তেও আছে গভীর প্রতীকী অর্থ। উ মিন–হোর ব্যাখ্যায়, এই নামটি আসলে সেই ‘দানবদের’ ইঙ্গিত করে, যাদের জন্ম দিয়েছে ওই সময়ের সামাজিক–রাজনৈতিক বাস্তবতা।

উ মিন-হো বলেন, ‘আমি চেয়েছি দর্শক বেক কি–তাইয়ের আকাঙ্ক্ষার ট্রেনে চড়ুক—ঠিক যেমন মানুষ দ্য গডফাদার–এ আল পাচিনোর চরিত্রের প্রতি সহানুভূতিশীল হয়। এই চরিত্রের জন্য হিউন বিন নিজ উদ্যোগে ১৫ কেজি ওজন বাড়িয়েছেন। আমার আগের ছবিতে জাতীয় নায়ক থেকে এখানে তাঁর লোভী খলনায়কে রূপান্তর আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছে।’

জাং গন–ইয়ং চরিত্রে জং উ–সুংয়ের অভিনয় নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ কেউ তাঁর অতিরঞ্জিত হাসি ও চরিত্রায়নকে অস্বস্তিকর মনে করেছেন। তবে পরিচালক জানান, এই সিদ্ধান্ত ছিল সচেতনভাবেই নেওয়া।

Scroll to Top