কোথা থেকে কীভাবে ইট বা কংক্রিটের টুকরা ব্যাংক কর্মকর্তা দীপু সানার মাথায় পড়েছে, সে বিষয়ে তিন দিনেও নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা, মালিবাগ–মগবাজার উড়ালসড়ক থেকে টুকরাটি দীপুর মাথায় পড়ে।
সাতক্ষীরার মেয়ে দীপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি বিকেলে কর্মস্থল থেকে অফিসের বাসে রওনা দিয়ে শান্তিনগরে নামেন তিনি। এরপর হেঁটে মগবাজারের গাবতলার বাসায় ফিরছিলেন। মৌচাক উড়ালসড়কের নিচ দিয়ে হেঁটে আসার সময় ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তাঁর মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।



