স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন জাভি আলোনসো। ক্লাবটির সাবেক মিডফিল্ডার ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির উত্তরসূরি হবেন। তার সঙ্গে রিয়ালের তিন বছরের চুক্তির সব ঠিকঠাক হয়ে গেছে, বাকি শুধু আনুষ্ঠানিকতা, জানাচ্ছে ইউরোপের সংবাদমাধ্যম।
দলবদলের খবর সামনে আনার জন্য খ্যাত ইতালির নির্ভরযোগ্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানাচ্ছেন খবরের সত্যতা। বলছেন, ২০২৮ সালের জুন পর্যন্ত তিন বছরের জন্য রিয়ালের পরবর্তী কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। চুক্তি ইতিমধ্যে হয়ে গেছে। আনচেলত্তিকে বিশেষ বিদায়ী সংবর্ধনা দেয়া হবে।
৪৩ বর্ষী আলোনসো জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের দায়িত্ব ছেড়েছেন সম্প্রতি। গত মৌসুমে ক্লাবটির ইতিহাসে প্রথম লিগ শিরোপা জিতিয়েছিলেন স্প্যানিশ কোচ। জার্মানির ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে কোনো ম্যাচ না হেরে শিরোপা জেতার রেকর্ড করে লেভারকুসেন। সব প্রতিযোগিতা মিলে ৫১ ম্যাচ না হেরে ইউরোপীয়ান ফুটবলে নতুন ইতিহাস তৈরি করে। জার্মানির ঘরোয়া ডাবল শিরোপা উঠেছিল তার হাতে।
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে ২৩৬ ম্যাচ খেলেছিলেন আলোনসো। রিয়াল ও লিভারপুলের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। একটি বিশ্বকাপ, দুটি ইউরোসহ অনেক শিরোপা রয়েছে স্পেনিয়ার্ডের ঝুলিতে।
লা লিগায় মৌসুমের প্রায় সব শিরোপা হাতছাড়া হওয়ার পথে রিয়াল মাদ্রিদের। মৌসুমের চার এল ক্ল্যাসিকোর কোনটিতে জিততে পারেননি পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী আনচেলত্তি। ব্রাজিলের পরবর্তী কোচ হতে চলেছেন তিনি, এমন খবর চাউর হয়েছে। যেখানে ২০২৬ বিশ্বকাপে তার অধীনে খেলবে সেলেসাওরা।







