কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদ রাকিব (২৫) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
রোববার আনুমানিক সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জাতীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বিস্তারিত বিষয় জানার চেষ্টা চলছে।



