‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেবে এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি উন্নয়ন নিয়ে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ (১৪ এপ্রিল) মঙ্গলবার টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন শেষে জেলার পৌর উদ্যানে কৃষিমেলা পরিদর্শনের পর কৃষি উন্নয়ন বিষয়ক গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সব কিছু করা হবে।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দিয়ে প্রধানমন্ত্রী জানান, পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনা হবে। সরকারের লক্ষ্য কৃষি খাতকে আরও আধুনিক ও স্বনির্ভর করে গড়ে তোলা।

সরকারি সূত্র জানায়, ‘কৃষক কার্ড’ কর্মসূচির মাধ্যমে কৃষকদের প্রণোদনা, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সহায়তা সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি সেবায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top