এই উৎসবে অংশ নিতে হলে কৃষি ব্যাংকের গ্রাহক হতে হবে। আর এই পুরস্কার দেওয়া হবে লটারির মাধ্যমে। এর ফলে প্রবাসী আয় পাঠিয়ে এই কার্যক্রমে অংশ নিতে নির্দিষ্ট কোনো অর্থের প্রয়োজন হবে না। এই কার্যক্রম শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে। আর এই রেমিট্যান্স উৎসব চলবে ৩০ মার্চ পর্যন্ত।
কৃষি ব্যাংকে সরাসরি স্পট ক্যাশে প্রবাসী আয় গ্রহণ করলে অথবা গ্রাহকের কৃষি ব্যাংকের নিজস্ব হিসাবে প্রবাসী আয় জমা হলে এই লটারি জিততে পারবেন। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। ৩১ মার্চ অথবা পরবর্তী কোনো সুবিধাজনক দিনে লটারি অনুষ্ঠিত হবে।
পুরস্কারে কী কী থাকছে
লটারির মাধ্যমে মোট ৩৮ জন গ্রাহক পুরস্কৃত হবেন। এর মধ্যে ব্যাংকের ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও সিলেট—মোট ৯টি বিভাগীয় কার্যালয়ের প্রতিটিতে ৩ জন করে মোট ২৭ জন গ্রাহককে স্যামসাংয়ের স্মার্টফোন পুরস্কার দেওয়া হবে।



