বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কৃষকরা জ্বালানি সিন্ডিকেটের দুষ্টুচক্রের শিকার, আর সিন্ডিকেটগুলো হয় ক্ষমতাসীনদের কারণে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, দেশে জ্বালানি তেল নেই, তবে তেল আছে শুধু সংসদে। আরেক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন, জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট হচ্ছে, জনস্বার্থের প্রশ্নে সরকারকে কোন ছাড় নয়।




