কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে কৃষক আব্দুস সামাদকে অপহরণের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুন, হাসীন ইসরাক মীম, হৃদয় ইসলামসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দিনাজপুর কোতয়ালি থানায় এনসিপি ও যুবশক্তির নেতৃবৃন্দ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

তাদের অভিযোগ, কোনো এক বড় দলের কতিপয় নেতার মাস্টারমাইন্ড চক্রান্তের মাধ্যমে অপহরণের নাটক সাজিয়ে কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ মুনসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার জেরে হয়েছে।

Scroll to Top