কুয়েত আজ প্রথম রমজান | চ্যানেল আই অনলাইন

কুয়েত আজ প্রথম রমজান | চ্যানেল আই অনলাইন

আজ শনিবার ১ মার্চ থেকে পবিত্র রমজান মাসের প্রথম দিন আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা করেছে কুয়েত। দেশটির শরিয়া চাঁদ দেখা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন।

কর্তৃপক্ষ কুয়েতি নাগরিক, প্রবাসী এবং আরব ও ইসলামী দেশগুলোকে অভিনন্দন ও আশীর্বাদ জানিয়েছেন। সকলের জন্য মঙ্গল ও আশীর্বাদে ভরা এই মাসের জন্য প্রার্থনা করেন।

এদিকে সন্ধ্যায়, প্রতি বছরের ন্যায় এবারও ইফতারের সংকেত জানাতে দাগানো হবে কামানের গুলি। দেশটির সপ্তম শাসক মোবারক আল সাবাহর আমল থেকে এই রীতি চালু রয়েছে।

কুয়েতের সার্ক সিটিতে অবস্থিত, ইফতার পূর্বমুহূর্তে এই দৃশ্য দেখতে ছুটে আসেন হাজার হাজার স্থানীয় নাগরিক ও প্রবাসীরা। ১৮৯৬ সালে সপ্তম শাসক মোবারক আল সাবাহ এই রীতি চালু করেন।

Scroll to Top