মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুল ইসলাম বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি নিয়ে দুই পক্ষের নেতৃত্বে থাকা জসিম ও করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইটনা থানার ওসি জাফর ইকবাল আজ সোমবার সকালে বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। লাশের ময়নাতদন্ত চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’



