রাজধানীর মিরপুরের কালশী এলাকার একটি বস্তির আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টার নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সন্ধ্যায় লাগা আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিনেয়ছে, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার সংবাদ পায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সেখানে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।





