কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেফতার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেফতার হন তিনি।

Scroll to Top