কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির সরদার ও রনি মোটরসাইকেলে করে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উত্তর সুজাপুর এলাকায় ডান দিকের রাস্তায় মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুজনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাকির সরদারকে মৃত ঘোষণা করেন।

Scroll to Top