পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে প্রদর্শনী বন্ধ করে দেয়। জরুরি দ্রুত চিকিৎসাসেবা দিতে দর্শকদের হল থেকে বেরিয়ে যেতে অনুরোধ করে কর্তৃপক্ষ। উৎসবের আয়োজন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ভালো ছিল না। কিন্তু তিনি সচেতন ছিলেন এবং সাড়া দিচ্ছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সঙ্গে সঙ্গে সেই অসুস্থ দর্শককে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা সহায়তা শেষ হওয়ার পর চলচ্চিত্রটির প্রদর্শনী আবার শুরু করা হয়। শুরু থেকেই পুরো সিনেমাটি দেখানো হয়।
একই সময়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সিনেমাটির আনুষ্ঠানিক প্রিমিয়ার চলছিল। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক পেদ্রো আলমোদোভার। প্রিমিয়ার শেষে টানা প্রায় ৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়েছেন দর্শকেরা।
৭৯তম এই আয়োজনে সাত বছর পরে কান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন পরিচালক পেদ্রো আলমোদোভার। তিনি ‘বিটার ক্রিসমাস’ সিনেমা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সিনেমাটি স্বর্ণপাম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে। এর আগে ২০১৯ সালের পেইন অ্যান্ড গ্লোরি সিনেমা দিয়ে স্বর্ণপাম পুরস্কারের প্রতিযোগিতা করেন পেদ্রো।



