কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ–মিছিল অব্যাহত

কলকাতায় চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ–মিছিল অব্যাহত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণের পর হত্যার ঘটনায় কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বামফ্রন্ট। এ ঘটনার তদন্ত করে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবারের প্রতিবাদ মিছিলে বামফন্টের শরিক দল ও সাধারণ মানুষ যোগ দেন। রাজাবাজার থেকে শুরু হয়ে আর জি কর হাসপাতালের কাছে শ্যামবাজারে গিয়ে শেষ হয় মিছিল। এ সময় বামফ্রন্ট নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীসহ বামফন্টের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Scroll to Top