কমলা-ট্রাম্প বিতর্কে গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

কমলা-ট্রাম্প বিতর্কে গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

ইউক্রেন ও গাজা যুদ্ধ

বিতর্কে ইউক্রেন ও গাজা যুদ্ধসহ আন্তর্জাতিক বিষয় নিয়ে কী বলছেন কমলা ও ট্রাম্প, সেসব বিষয়েও সবার নজর থাকবে। ডেমোক্র্যাট শিবিরের ভোট ব্যাংক বৈচিত্র্যপূর্ণ হওয়ায় গাজার বিষয়টি পাশ কাটাতে চাইবেন কমলা। মধ্যপ্রাচ্য নিয়ে তাঁর পরিকল্পনা স্পষ্ট নয়।

ডেমোক্র্যাট কনভেনশনে দেওয়া ভাষণ এবং নিজের ওয়েবসাইটে প্রকাশ করা ইস্যুতে কমলা ইসরায়েলের আত্মরক্ষা ও নিরাপত্তার প্রতি সমর্থনের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন। সমালোচকেরা বলছেন, এ ক্ষেত্রে তিনি যথেষ্ট কৌশল অবলম্বন করেননি।

অন্যদিকে, ট্রাম্প ইসরায়েলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানিয়ে আসছেন। সম্প্রতি রিপাবলিকান ইহুদি ভোটারদের কনভেনশনে দেওয়া বক্তব্য তিনি বলেন, ‘কমলা ক্ষমতায় আসলে ইসরায়েল রাষ্ট্র বলে কিছু থাকবে না।’

এ ছাড়া লিঙ্গ ও জাতিগত পরিচয় নিয়ে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন ট্রাম্প। অন্যদিকে, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার বিষয়টি সামনে এনে ট্রাম্পকেও পাল্টা আক্রমণ করতে পারেন কমলা হ্যারিস।

Scroll to Top