আলকারাজ ২০২৩ সালে সাতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে অল ইংল্যান্ড ক্লাবে নিজের প্রথম ট্রফি জেতেন। পরের বছর সার্বিয়ান তারকাকে হারিয়েই শিরোপা ধরে রাখেন। এবার উইম্বলডন শুরু হবে আগামী ২৯ জুন।
আলকারাজ ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করার পর সিনার বলেছিলেন, ‘আমাদের সবার জন্যই দুঃখজনক খবর। প্রতিযোগী হিসেবে আপনি সব সময় বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে চাইবেন, আর এই কোর্টে সে-ই সেরা।’
গত মাসে আলকারাজ বলেছিলেন, পুরোপুরি ফিট না হয়ে কোর্টে ফেরার ঝুঁকি নেবেন না। তাঁর ভাষায় , ‘তাড়াহুড়ো করে ফিরে চোট আরও বাড়িয়ে তোলার চেয়ে আমি একটু সময় নিয়ে শতভাগ ফিট হয়ে ফিরতে চাই। সামনে আমার দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। তাই পুরোপুরি সুস্থ হতে গিয়ে কিছু টুর্নামেন্টে খেলতে না পারলেও সমস্যা নেই।’



