গান ও কবিতার ফাঁকে চলে রবীন্দ্র-নজরুল আলোচনা। আলোচনায় সাধারণ সম্পাদক আনাস খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, সহসভাপতি আফিসা আলী, কার্যনির্বাহী সদস্য মানিক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক একা গোপ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপি বেগম, বন্ধু অনুপম, ভুবন, নাঈম, রামিম, মাহিন, তুহিন, ইমরান, আরবী, মুনিয়া, রাকিব হোসাইন ও অনুপম। সবশেষে সবাই একসঙ্গে গেয়ে ওঠেন—
‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়।
আয় আর–একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়।
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।’
এর মাধ্যমে সমাপ্ত হয় রবীন্দ্র-নজরুল স্মরণ আয়োজন। সহযোগী হিসেবে ছিল ভৈরবের ব্যবসা প্রতিষ্ঠান নিট ইন্টেরিয়রস।
বন্ধু, ভৈরব বন্ধুসভা



