কক্সবাজারে সাগরে নিখোঁজ পর্যটকের লাশ পাওয়া গেল ৯ কিলোমিটার দূরে

নিহত পর্যটকের নাম ইব্রাহিম খান (২৩)।  তিনি ঢাকার জেডকেপি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত বুধবার ইব্রাহিমের সঙ্গে মো. ইয়াসিন (২৫) নামের আরেক পর্যটক সাগরের পানিতে ডুবে যান। তবে ওই দিনই তাঁর লাশ উদ্ধার করেন সি-সেফ লাইফগার্ডের সদস্যরা। ইয়াসিন ও ইব্রাহিম দুজন সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ ও লাইফগার্ডের কর্মীরা জানান, ইব্রাহিম, ইয়াসিনসহ পাঁচজন সুগন্ধা সৈকতে গোসলে নেমেছিলেন। এ সময় বড় ঢেউয়ের ধাক্কায়  ইব্রাহিম খান ও ইয়াসিন ভেসে যান। পরে সি-সেফ লাইফগার্ডের সদস্যরা তল্লাশি চালিয়ে মো. ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Scroll to Top