কক্সবাজার-১ আসনে বিশাল ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন আহমদ – DesheBideshe

কক্সবাজার-১ আসনে বিশাল ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন আহমদ – DesheBideshe

কক্সবাজার-১ আসনে বিশাল ব্যবধানে জয়ের পথে সালাহউদ্দিন আহমদ – DesheBideshe

কক্সবাজার-১, ১২ ফেব্রুয়ারি – কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ আধিপত্য দেখা যাচ্ছে। মোট ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল ইতিমধ্যে পাওয়া গেছে। এতে সালাহউদ্দিন আহমদ ১ লাখ ২ হাজার ১১৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট। চকরিয়া ও পেকুয়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দলীয় সূত্রে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত এই ফলাফল নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন এবং নারী ভোটার রয়েছেন ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top