‘ওয়াও! তুই কখন আসলি?’, কৃতী সংবর্ধনায় বন্ধুদের পেয়ে উচ্ছ্বাস

প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

এরই ধারাবাহিকতায় আজ হবিগঞ্জের পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ঘিরে সকাল ৯টার আগেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। প্রবল বৃষ্টির মধ্য কেউ অভিভাবকদের সঙ্গে কেউবা বন্ধুদের সঙ্গে অনুষ্ঠান প্রাঙ্গণে চলে আসে। একসময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে ভরে যায় পুরো মিলনায়তন।

Scroll to Top