ওমান থেকে দেশে এসেছে ৮ বাংলাদেশির মরদেহ | চ্যানেল আই অনলাইন

ওমান থেকে দেশে এসেছে ৮ বাংলাদেশির মরদেহ | চ্যানেল আই অনলাইন

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট তাদের লাশ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

নিহতরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু এবং মাইটভাঙার মো. জুয়েল ও রহমতপুরের মো. রনি। অপরজন রাউজানের চিকদাইর ইউনিয়নের ইউসুফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।

জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে সবার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর নিজ নিজ এলাকায় দাফন করা হবে।

এর আগে, গত ৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় দুর্ঘটনায় সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসীসহ আটজন নিহত হন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের পাঁচ, মাইটভাঙার এক ও রহমতপুরে ইউনিয়নের একজন।

সিদরা থেকে সাগরমুখী একটি মাছ পরিবহনের বড় গাড়ি বেপরোয়া গতিতে ধাক্কা দিলে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

Scroll to Top