ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন | চ্যানেল আই অনলাইন

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন | চ্যানেল আই অনলাইন

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সেলজিনা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২১ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য করা হবে।

এর আগে ২০২৫ সালের ৫ মার্চ ডা. অভিজিত শর্ম্মা কিশোরগঞ্জের সিভিল সার্জন হিসেবে যোগদান করেন।

 

Scroll to Top