এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে ফোন, যেভাবে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

এসপি পরিচয়ে বিএনপি প্রার্থীর কাছে ফোন, যেভাবে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রতারণার শিকার আরেক বিএনপি নেতা হাফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে যখন ফোন আসলো, দেখলাম এসপির নম্বর থেকে, ফোন স্ক্রিনে ছবিও ভেসে উঠল এসপির। পরিচয় দিয়ে পুলিশ বক্স নির্মাণের জন্য সহযোগিতা চাইল। আমার সহকারীকে বলে সিএসআর ফান্ড থেকে টাকা পাঠিয়ে দেওয়া হলো। ঘণ্টাখানেক পরে আবার ফোন করে বলে, কাস্টমসের কিছু মালামাল আছে স্বল্পমূল্যে কেনার সুযোগ আছে। এবার সন্দেহ হয়। সাথে সাথে ভিডিও অন করি। অমনি ফোনকলটি কেটে দেয়। পরে এসপির সাথে কথা বলে বিষয়টি অবহিত করি এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাই। এরই মধ্যে শুনলাম দুজন ধরা পড়েছে।’

এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, এসপির নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

Scroll to Top