ছেলেদের হকি

এশিয়ান গেমসে ছেলেদের হকি ইভেন্টে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও সাউথ কোরিয়া। সুবিধা করতে পারেনি লাল-সবুজের দলটি। হার দিয়ে শুরু করেছেন রোমান সরকাররা। ৫-০তে সাউথ কোরিয়ার বিপক্ষে হেরে বসেছে বাংলাদেশ।
জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে বেশ ভালো করে বাংলাদেশ। সাউথ কোরিয়ার বিপক্ষে সমানতালে লড়ে গোলশূন্য থেকে দ্বিতীয় কোয়ার্টারে যায়।
দ্বিতীয় কোয়ার্টারে ছন্দপতন হয় রোমানের দলের। সউং মিন বে, সেইয়ং ওহ এবং গাংসান লিয়ের গোলে ৩-০তে এগিয়ে যায় কোরিয়া। তৃতীয় কোয়ার্টারে কোরিয়ার চতুর্থ গোলটি করেন জিহুম ইয়াং। শেষ কোয়ার্টারে কোরিয়ার পঞ্চম ও শেষ গোলটি করেন জেওন সিম।
এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায় স্বাগতিক জাপানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। অন্যদিকে রোববার সকাল ৬টায় চীনের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে বাংলাদেশের মেয়েরা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…