এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

থাইল্যান্ডের ব্যাংককে হওয়া এশিয়া কাপ আর্চারি আসরের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। স্বর্ণজয়ী আর্চারি দলটি রোববার দেশে ফিরেছে। ব্যাংকক থেকে বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর চ্যাম্পিয়ন দলটিকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পক্ষ বিমানবন্দরে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম। এ সময় তিনি দলের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, ‘এশিয়া কাপের মতো বড় আসরে ভিয়েতনামকে হারিয়ে স্বর্ণ জয় করা আমাদের দেশের জন্য এক গৌরবময় অর্জন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই আর্চারি দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে।’

 

Scroll to Top