এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের | চ্যানেল আই অনলাইন

ভিয়েতনামকে হারিয়ে আর্চারি এশিয়া কাপে কম্পাউন্ড ছেলেদের দলগত বিভাগে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

হিমু বাচার, ঐশ্বর্য রহমান ও নেওয়াজ আহমেদ রাকিবকে নিয়ে গড়া দলটি শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ কম্পাউন্ড ছেলেদের দলগত ইভেন্টে ভিয়েতনামকে ২৩১-২২৫ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে। প্রথম সেট থেকেই এগিয়ে ছিল বাংলাদেশ।

হিমু-ঐশ্বর্য-নেওয়াজরা প্রথম সেটে ৫৭-৫৫ পয়েন্টে এগিয়ে ছিলেন। চতুর্থ সেটে ভিয়েতনামের চেয়ে এক পয়েন্ট কম স্কোর করেন। তবে আগের তিন সেট মিলিয়ে প্রতিপক্ষের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ।

চতুর্থ সেট শেষে ভিয়েতনামের সংগ্রহ দাঁড়ায় ২২৫ পয়েন্ট। শেষ অর্থাৎ, পঞ্চম সেটে বাংলাদেশের প্রয়োজন ছিল ২৪ পয়েন্ট। সেখানে ১০, ১০ এবং ৯ পয়েন্ট করে তুলে স্বর্ণপদক নিশ্চিত করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

Scroll to Top