২০২৬ বিশ্বকাপে খুব একটা আলো ছড়াতে পারেনি এমিলিয়ানো মার্টিনেজ। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। রেকর্ড ১১টি সেভ করলেও ১ গোল হজম করে শিরোপা হারাতে হয়েছিল। আসর শেষে চলমান দল বদলে অ্যাস্টন ভিলা গোলরক্ষককে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাস।
স্কোয়াডে প্রতিযোগিতা বাড়াতে নতুন গোলরক্ষক ভেড়ানোর চেষ্টা করছে তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটি। দুজন গোলরক্ষকের পাশাপাশি আরও একজনকে ভেড়াতে পারেন তারা, আর সেখানে ক্লাবটি ভাবছে মার্টিনেজের কথা।
জুভেন্টাসের প্রধান কোচ লুসিয়ানো স্পালেত্তি জানিয়েছেন বিষয়টি। বলেছেন, ‘বর্তমানে আমাদের দলে দুজন গোলরক্ষক আছেন, আমরা দলের মধ্যে প্রতিযোগিতা বাড়াতে চাই এবং তাই আরও একজন গোলরক্ষকের খোঁজ করছি। দিবু মার্টিনেজ তাদের মধ্যে একজন, যিনি সম্ভবত ক্লাব পরিবর্তন করতে পারেন।
বিশ্বমানের খেলোয়াড়দের প্রতি জুভেন্টাসের আগ্রহ থাকলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় অঙ্কের অর্থ খরচ করা যে কঠিন, তাও মনে করিয়ে দিয়েছেন স্পালেত্তি। ট্রান্সফার মার্কেটে তাই বেশ দেখে-শুনেই পা ফেলতে চায় ইতালিয়ান এই ক্লাবটি। বলেছেন, ‘দলবদলের বাজারে আমাদের অত্যন্ত সতর্ক ও বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। আমাদের প্রচুর অর্থ ব্যয়ের মতো বিশাল সুযোগ বা সামর্থ্য নেই।’
বিশ্বমানের খেলোয়াড়দের প্রতি জুভেন্টাসের আগ্রহ থাকলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় অঙ্কের অর্থ খরচ করা যে কঠিন, তাও মনে করিয়ে দিয়েছেন স্পালেত্তি। ট্রান্সফার মার্কেটে তাই বেশ দেখে-শুনেই পা ফেলতে চায় ইতালিয়ান এই ক্লাবটি।


