রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও এনডিএফ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল পিপলস যুব পার্টির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক তারিকুল ইসলাম সুমন।
তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে নিজ জীবন উৎসর্গ করা জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলুর নীতি আদর্শ ও রাজনৈতিক বিচক্ষণতা এখনকার রাজনীতির বিদদের মাঝে খুবই কম। শেখ শওকত হোসেন নিলু ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা ছিলেন। শেখ শওকত হোসেন নীলু ছিলেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি বাংলাদেশের কৃষক, শ্রমিক, ও মেহনতি মানুষের বন্ধু ছিলেন।
সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুমন আরও বলেন, আমরা ন্যাশনাল পিপলস পার্টির যেই সকল নেতা কর্মী রয়েছি আজকের এই দিনে সকল নেতাকর্মী মহান নেতার জন্য আল্লাহর কাছে জান্নাত কামনা করছি এবং মহান জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলুর স্বপ্ন পূরণে ও দেশের কল্যাণে কাজ করব।
দুপুরে বনানী কবরস্থানে জাতীয় নেতা শেখ শওকত হোসেন নিলুর কবরে পুষ্প দান ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, মনির মিয়া, শান্ত, জুয়েল, হুমায়ূন আহমেদ ভুলু ও প্রমুখ।






