‘এটা গোল করারই ম্যাচ ছিল’, রোনালদোর জোড়া গোলের পর ইব্রাহিমোভিচ

‘এটা গোল করারই ম্যাচ ছিল’, রোনালদোর জোড়া গোলের পর ইব্রাহিমোভিচ

পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচের পর ফক্স স্পোর্টসের আলোচনায় দুটি বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ইব্রাহিমোভিচ। একটি পর্তুগালের বড় জয়, অন্যটি রোনালদোর মন্তব্য। সুইডেনের হয়ে ৬২টি গোল করা ইব্রার মতে, পর্তুগালের বড় জয় প্রত্যাশিতই ছিল, ‘এটা গোল করারই ম্যাচ ছিল। এটা ছিল এমন এক ম্যাচ, যেখানে পর্তুগালের অনেক গোল করার কথা।’

কেন ‘এই ম্যাচেই’ অনেক গোল হবে, ইব্রা সেই ব্যাখ্যা না দিলেও মনে করা হচ্ছে, প্রতিপক্ষই মূল কারণ। উজবেকিস্তান এবারই প্রথম বিশ্বকাপে নাম লিখিয়েছে। মধ্য এশিয়ার দেশটি আগের ম্যাচে কলম্বিয়ার কাছেও ৩-১ গোলে হেরেছিল।
ইব্রা মনে করেন, জোড়া গোলের পর রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণাও খুব একটা অর্থবহ নয়, ‘ওর বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও (হারিয়ে) গিয়েছিল। জানি না কেন সে বলল, “আমি ফিরে এসেছি।”’

Scroll to Top