একটি ভোটও পাননি মেম্বারপ্রার্থী! | চ্যানেল আই অনলাইন

একটি ভোটও পাননি মেম্বারপ্রার্থী! | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. কাজল একটি ভোটও পাননি। এমনকি তিনি নিজেও নিজেকে ভোট দেননি।

শনিবার (৯ মার্চ) শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ঘটনা ঘটে।

ঘোষিত ফল অনুযায়ী, ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ছানোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮৪ ভোট। আর মো. আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১০ ভোট এবং মো. কাজল মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন শূন্য ভোট। এই ওয়ার্ড থেকে জামানত হারিয়েছে মো. আশাদুল ইসলাম ও মো. কাজল।

Scroll to Top