Last Updated:
University of Gour Banga: গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রতিটি সেমিস্টারের ভর্তির ফি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে স্লোগান তুলে প্রতিবাদ শুরু করেছেন পড়ুয়ারা। কেন দ্বিগুণ হারে বাড়ানো হল ফি?

মালদহ, সেবক দেবশর্মা, লিপেশ লালা: অস্বাভাবিক ফি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ফের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পড়ুয়াদের আন্দোলন। বেলা ১২টা নাগাদ এই কর্মসূচি শুরু করে পড়ুয়ারা। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না তাঁদের বাড়তি ফি কমানো হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসবেন, ততক্ষণ তাঁদের বিক্ষোভ কর্মসূচি চলবে। ‘ফি কমাও, শিক্ষা বাঁচাও’ স্নাতক স্তরের প্রতিটি সেমিস্টারের ভর্তির ফি অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার প্রতিবাদে এমনই স্লোগান তুলে প্রতিবাদ শুরু করেছেন পড়ুয়ারা।
ছাত্রছাত্রীদের অভিযোগ, কলাবিভাগের ক্ষেত্রে ভর্তির ফি ছিল ২৩০০ টাকা, সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪৮০০ টাকায়। অন্যদিকে বিজ্ঞান বিভাগে ৩৭০০ টাকা ছিল সেটা বাড়িয়ে ৬৮০০ টাকা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি জানান, অবিলম্বে তাদের ভর্তির ফি কমাতে হবে না হলে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 09, 2025 3:17 PM IST


