এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় – DesheBideshe

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় – DesheBideshe

এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় – DesheBideshe

ঢাকা, ১০ জানুয়ারি – এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদহার কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারকে নীতি নির্ধারণ করতে হচ্ছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাক–এর প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ব্যাংকিং খাত অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিদ্যমান আর্থিক পরিস্থিতিতে এখনই ঋণের সুদহার কমানো সম্ভব নয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ী সমাজ ও সংশ্লিষ্ট কমিউনিটির সহযোগিতা ছাড়া সরকারের একার পক্ষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন। মূল্যস্ফীতি কমাতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

নীতিনির্ধারণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, জনপ্রিয়তার চাপ নয়, বরং দেশের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নিতে হয়। নীতিগত সিদ্ধান্তে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং সেখানে ভুলের সম্ভাবনাও থেকে যায়।

নিজের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে তিনি ব্যর্থ কোনো প্রতিষ্ঠানে যাবেন কি না, তা নিশ্চিত নন। তবে গভর্নর হিসেবে পুরোপুরি ব্যর্থ হবেন বলে মনে করেন না। কিছু নীতিগত উদ্যোগের ফলাফল শিগগিরই দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর ভবিষ্যতেও এই লক্ষ্যেই সবাইকে এগিয়ে আসতে হবে।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬



Scroll to Top